× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক

মুরাদনগরের নির্যাতিতা নারীকে সরিয়ে দিয়েছে পুলিশ ও সরকার -বিএনপি ভাইস চেয়ারম্যান

Kishori
হালনাগাদ: বুধবার, ২ জুলাই, ২০২৫
মুরাদনগরের নির্যাতিতা

গণমাধ্যমকর্মী ও ইউটিউবারদের কাছে সাক্ষাৎকারে জীবন ‘দুর্বিষহ’ হয়ে বাবার বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ ও নির্যাতনের শিকার সেই নারী বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ। অপরদিকে সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন পুলিশ ও সরকারের উপদেষ্টা মিলে ষড়যন্ত্র করে তাদের সরিয়ে দিয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকাল থেকে বাড়িতে তাদের কাউকে পাওয়া যায়নি। এদিন দুপুরে ভুক্তভোগীর বাড়িতে যান সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

তিনি বলেন, আমি এসেছিলাম সমবেদনা জানাতে, কিন্তু তাদের কাউকে পেলাম না। পুলিশ ও সরকারের উপদেষ্টা মিলে ষড়যন্ত্র করে তাদের সরিয়ে দিয়েছে। এর পেছনে উদ্দেশ্য কী, জানতে চাই।

১ জুলাই দুপুরে ভুক্তভোগীর বাড়ি মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচরে ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে আলোচনায় তিনি বলেন- আমি যেমন এ মুরাদনগরের সন্তান আপনারও এ মাটিরই সন্তান। এখানে আমার যেমন অধিকার আপনাদেরও তেমন অধিকার। ধর্মের ভিত্তিতে কাউকে হেনেস্তা করার সুযোগ নেই।

তিনি আরও বলেন, আপনারা আমার ভাই। হিন্দু মুসলিম ভেদাভেদ বুঝি না, আমি বুঝি আপনারা সবাই আমার ভাই। আমি আপনাদের আপনজন। আপনারা জানেন, এই ঘটনায় বিএনপির কোন সংযোগ নাই। মুরাদনগর থানার ওসি, আওয়ামীলীগের কথিত সাংবাদিক ও যুবলীগ নেতাকে দিয়ে এই ঘটনায় বিএনপির নাম জড়িয়ে দেয়। অথচ আসামি ছিল আওয়ামিলীগের কর্মী। আপনাদের সাথে বিএনপির বিরোধ সৃষ্টি করার জন্য আওয়ামিলীগ ও এনসিপি যে ষড়যন্ত্র করেছে তা সফল হয়নি, হবেও না ইনশাআল্লাহ।

তিনি বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর যেসব আওয়ামী সন্ত্রাসীরা পালিয়েছিল, আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর সেসব আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসন করেছেন। নিষিদ্ধ দল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন এনসিপির ব্যানারে সব অপকর্ম করছে। আর তাদের শেল্টার দিচ্ছেন মুরাদনগরের ওসি।’

নাম প্রকাশ না করার শর্তে কুমিল্লা জেলা পুলিশের একজন কর্মকর্তা বলেন, ‘ঘটনার পর থেকেই ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যরা বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছেন। প্রতিদিনই তাদের বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ভিড় করছেন। সাংবাদিক ও ইউটিউবারদের কাছে সাক্ষাৎকার দিতে দিতে ভুক্তভোগীর পারিবারিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ ছাড়া অনেকে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভিডিওতে ভুক্তভোগীর চেহারা দেখিয়ে আরও সমস্যায় ফেলছেন। এসব কারণেই ভুক্তভোগী বাড়ি থেকে সরে গেছেন। সোমবার তিনি পুলিশের কাছে সহায়তা চাইলে তাকে সহায়তা করেছে।’

এদিকে পুলিশ বলছে, ঘটনার পর প্রতিদিনই তাদের বাড়িতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ভিড় করছেন। এ ছাড়া গণমাধ্যমকর্মী ও ইউটিউবারদের কাছে সাক্ষাৎকার দিতে দিতে তার জীবন ‘দুর্বিষহ’ হয়ে উঠেছে। এমন ‘বিব্রতকর’ পরিস্থিতিতে তিনি বাড়ি ছেড়ে গেছেন।

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ভুক্তভোগী নারী তার স্বামীর বাড়ি যাবেন বলে বাবার বাড়ি থেকে বের হয়েছেন। পুলিশের সহযোগিতায় তিনি দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে চলে গেছেন। এরপর তার মা–বাবাসহ পরিবারের লোকজনও অন্যত্র চলে যান।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ওই নারী তার শ্বশুরবাড়ি গেছেন। এটা তার ব্যক্তিগত বিষয়। অনেক লোকজন প্রতিদিন তার বাড়িতে ভিড় করছিল। তিনি স্বস্তির জন্য চলে গেছেন।

প্রসঙ্গত, গত ২৬ জুন রাতে মুরাদনগরের বাহেরচর গ্রামে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় থানায় দুটি মামলা করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় ধর্ষণকারী ফজর আলী ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..