× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

পিআইডি

মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনে মহান শহিদ দিবস

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ভারতের মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশন প্রাঙ্গণে আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদ্‌যাপন করা হয়। দিবসটি উদ্‌যাপনের অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বাণী পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাত, আলোচনাসভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিবসের শুরুতে মুম্বাইয়ে নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার ফারহানা আহমেদ চৌধুরী জাতীয় পতাকা অর্ধনমিত করেন। অমর ভাষা সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি’ গানের সাথে অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়।

আলোচনাসভায় উপ-হাইকমিশনার তাঁর বক্তব্যে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় মননে মহান ভাষা আন্দোলনের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, কীভাবে এ জনপদের মানুষ নিজেদের অস্তিত্ব, কৃষ্টি, সংস্কৃতি, স্বকীয়তা ও মর্যাদা রক্ষায় বারবার জীবন উৎসর্গ করেছে।

বক্তাগণ বাংলাদেশের মহান ভাষা সংগ্রামের ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সর্বোপরি বিশ্বব্যাপী সাংস্কৃতিক বৈচিত্র্য উদ্‌যাপনের লক্ষ্যে ইউনেস্কো কর্তৃক ১৯৯৯ সালে বাংলাদেশের ভাষা শহিদ দিবসকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’হিসেবে ঘোষণার প্রেক্ষাপটের ওপর আলোকপাত করেন।

দিবসটি উদ্‌যাপনের শেষভাগে উপ-হাইকমিশন প্রাঙ্গণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাসহ বিভিন্ন ভাষায় দেশাত্মবোধক সংগীত ও কবিতা পরিবেশন করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপ-হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারবর্গ এসময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..