× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

ধামইরহাটে পুলিশের উদ্যোগে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ ধামইরহাটে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে মুজিববর্ষ জাতীয় স্কুল কাবাডি প্রতিযোগির উদ্বোধন করা হয়েছে।

০৬ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৩ টায় ধামইরহাট থানা পুলিশের সার্বিক তত্বাবধানে অফিসার ইনচার্জ মো. শামীম হাসান সরদারের সভাপতিত্বে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম, থানার সেকেন্ড অফিসার মহসীন আলী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও অনুষ্ঠানের সঞ্চালক সাবুবুর রহমান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক অরিন্দম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

১ম দিনের উদ্বোধনী খেলায় কাজীপুর উচ্চ বিদ্যালয় ও ইসবপুর উচ্চ বিদ্যালয়ে পুরুষ খেলোয়াড় ও ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় ও আগ্রাদ্বিগুন বালিকা বিদ্যালয়ের নারী খেলোয়াড়দের খেলা অনুষ্ঠিত হয়। ধামমইরহাট থানার ওসি শামীম হাসান সরদার জানান, “মুজিববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ তথা নওগাঁ জেলা পুলিশ বাহিনীর উদ্যোগে আমরা উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল মাধ্যমিক বিদ্যালয়ের ছেলে-মেয়েদের পৃথক খেলা আয়োজন করেছি, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই।”


এ ক্যটাগরির আরো খবর..