× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি –  তথ্যমন্ত্রী নতুন কুঁড়ির মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ পাব – পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হতে হবে – প্রধানমন্ত্রী পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত সংবাদে জেগেছে কর্তৃপক্ষ; বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়কের চিত্র? নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি

স্টাফ রিপোর্টারঃ

ফুলবাড়ীতে গৃহহীন পরিবারের জন‍্য গৃহ হস্তান্তর ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন

ACP
হালনাগাদ: রবিবার, ১০ এপ্রিল, ২০২২
গৃহ হস্তান্তর ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের উদ‍্যোগে মুজিববর্ষ উপলক্ষ‍্যে গৃহহীন পরিবারের জন‍্য নির্মিত গৃহ হস্তান্তর এবং থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়েছে ।
১০ এপ্রিল সকাল ১১টায় ভার্চূয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ পুলিশের মানবিক এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব‍্য রাখে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি বেনজির আহমেদ প্রমূখ। উদ্বোধনী কার্যক্রমে থানা হলরুম থেকে ভার্চুয়ালি যুক্ত হয় ফুলবাড়ী থানা পুলিশ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম‍্যান গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান, ওসি (তদন্ত) সারোয়ার পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের উপাধ‍্যক্ষ আসাদুজ্জামান লিটু, সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম
মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম‍্যান হারুন অর রশিদ, কাশিপুর ইউনিয়ন চেয়ারম‍্যান মনিরুজ্জামান মানিক, নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম‍্যান হাসেন আলী, বিশিষ্ট শিল্পপতি ওয়াহেদ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ পুলিশ কর্মকর্তা ও সদস‍্য, জনপ্রতিনিধি, সুবিধাভোগী এবং সূধীজন।


এ ক্যটাগরির আরো খবর..