মুজিববর্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে চারা রোপণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুজিববর্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে চারা রোপণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মুজিববর্ষ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ১ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে জাতীয় সংসদ ভবন চত্বরে চারা রোপণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি গাছের চারা রোপন করেন।

প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বৃক্ষরোপণ শেষে বলেন, প্রধানমন্ত্রী মুজিববর্ষে ১ কোটি গাছের চারারোপণের যে কর্মসূচি গ্রহণ করেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক সংসদ সদস্য কর্তৃক গাছ লাগানো হচ্ছে। এটি সব মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে। বর্তমানে সারাবিশ্বে যে উষ্ণায়ন এর সৃষ্টি হচ্ছে বাংলাদেশও এর বাইরে নয়।

তিনি প্রধানমন্ত্রীকে এ মহতী উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও পিডব্লিউডির সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী উপস্থিত ছিলেন।

এছাড়া বৃক্ষরোপণ করেন বিরোধীদলীয় হুইপ পীর ফজলুর রহমান, নুরুন্নবী চৌধুরী এমপি, মনজুর হোসেন এমপি, পংকজ নাথ এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।