মুজিবনগর মহাজনপুর ইউনিয়ন যুবলীগের কংগ্রেস ও কমিটি গঠন

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলা মহাজনপুর ইউনিয়ন যুবলীগের কংগ্রেস সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে মহাজনপুর বাজার প্রাঙ্গণে কংগ্রেস সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল ইসলাম মজনু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়্যারম্যান আলহাজ্ব গোলাম রসুল। জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন । প্রধান বক্তা ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান।

বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগে সাবেক সভাপতি জয়নাল আবেদিন, শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আক্কাস আলী, মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউর রহমান নান্নু, সাধারন সম্পাদক আব্দুর রশীদ বল্টু, জেলা যুবলীগের সাবেক আহবায়ক সাইফুল ইসলাম পল্টু, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু ।

জেলা যুবলীগের সদস্য মোহনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পৌর কাউন্সিলর ও সদর উপজেলা কৃষকলীগের সভাপতি জাফর ইকবাল, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান অপু, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজু, ইয়ানুস আলী, সারাফত শেখ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জুয়েল রানা, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ রানা প্রমূখ।

অনুষ্ঠান শেষে মফিজুল ইসলাম মজনু কে সভাপতি ও আরিফুল ইসলাম মিঠু কে সাধারন সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট মহাজনপুর ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা দেন প্রধান অতিথি গোলাম রসুল ও সাবেক এমপি জয়নাল আবেদীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।