× Banner
সর্বশেষ
আজ শনিবার (২৫ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ জুলাই (শনিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতিসংঘে বাংলাদেশের শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি প্রস্তাব গৃহীত ৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত

পাইকগাছায় বিচারের দাবীতে আহত হনুমানের আদালতে অবস্থান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বিচারের দাবীতে গত দু’দিন যাবৎ আদালতে অবস্থান নিয়েছে আহত এক হনুমান। হনুমানটিকে গত কয়েকদিন আগে কে বা কাহারা কুপিয়ে জখম করে। বৃহস্পতিবার সকালে বিচারের দাবীতে হনুমানটি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থান নেয়। এর আগে বুধবার সিনিয়র সহকারী জজ আদালতে অবস্থান নেয় বলে পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার জানিয়েছেন। উল্লেখ্য খাদ্যাভাবে কেশবপুরের দলছুট কিছু কালোমুখ হনুমান বেশ কিছুদিন যাবৎ পাইকগাছার বিভিন্ন এলাকায় বিচরণ করে বেড়ায়। সাধারণ মানুষের মধ্যে যে যা দেয় তা খেয়ে জীবন ধারণ করতে থাকে হনুমান গুলো। কিন্তু গত কয়েকদিন আগে কে বা কাহারা হনুমান দলের এক সদস্যকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে উপজেলা প্রাণী সম্পদ অফিসের কর্তব্যরত চিকিৎসকরা হনুমানটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এদিকে আহত হনুমানটি বিচারের দাবীতে গত দু’দিন যাবৎ পাইকগাছা আদালতের সামনে অবস্থান নিলে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সকলের দাবী যে হনুমানটিকে কুপিয়ে জখম করেছে তাকে আইনের আওতায় এনে উপযুক্ত সাজা প্রদান করা হোক। পাশাপাশি দলছুট হনুমান গুলো সংরক্ষণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ গিয়ে আসার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..