মুজিবনগর প্রতিনিধি (১০-০৮-১৭): মুজিবনগর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আরমান আলী অসুস্থ হয়ে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার খবর পেয়ে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুন তাকে দেখতে যান।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ হয়ে আরমান আলী ভর্তি হলে মু্জবিনগর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আরমান আলীকে দেখতে গিয়ে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ কিছু সময় অসুস্থ মুজিবনগর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আরমান আলীর শয্যাপাশে অবস্থান করেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন ।
এ সময় তার সাথে ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ,বাগোয়ান ইউপি সদস্য রহিত মন্ডল, বিএনপি নেতা বিল্লাল মোল্লা, যুবদল নেতা সাইফুল ইসলাম, ওয়াসিম শেখ,আব্দুল হামিদ,মনজু,মুকুল, আবু সায়েম,আমিরুল, ছাত্রনেতা হাবিবুর রহমান বিকু, সৈকত, লিটন,ইকবাল,সেন্টু, সোহাগ,লাল্টু,সহ বিএনপি’র অন্যান্য নেতৃবৃন্দ,এবং যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।