মুজিবনগরে বড়দিন উপলক্ষে আনন্দ মেলা অনুষ্ঠিত

মেহের আমজাদ, মেহেরপুরঃ শুভ বড়দিন উপলক্ষে মুজিবনগরের বল্লভপুরে আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন ওই মেলার উদ্বোধন করেন।

রেভা বিলিয়ম সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়্বূ হোসেন, মুজিবনগর থানার এস আই ইয়ামিন আলী, বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, বাগোয়ান ইউপি ৩নং ওয়ার্ডের সদস্য শংকর বিশ্বাস।

পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে দেশের গান ও রবীন্দ্র সংগীত এর তালে তালে নৃত্য পরিবেশন করেন বল্লভপুর বোডিং-এর মেয়েরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।