× Banner
সর্বশেষ
আজ শনিবার (২ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

পাকিস্তানি যুদ্ধাপরাধীদেরও বিচার হবে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ চিহ্নিত ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধীর বিচার করা হবে। এ জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়া হবে। বাংলাদেশি মানবতাবিরোধিদের বিচার হলেও পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচার এখনও সম্ভব হয়নি। তবে তাদের বিচারও করা হবে বললেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে বাংলাদেশ গণআজাদী লীগ আয়োজিত মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

আ ক ম মোজাম্মেল হক বলেন, দীর্ঘদিন স্বাধীনতাবিরোধিরা ক্ষমতায় থাকায় জঙ্গিবাদ পৃষ্ঠপোষকতা পেয়েছে। তবে বর্তমান সরকার জঙ্গিবাদ নির্মূল করে সব ধর্মের মানুষের সমঅধিকার নিশ্চিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে দৃঢ়প্রতিজ্ঞ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে শিকদার।


এ ক্যটাগরির আরো খবর..