জয়কান্ত স্টার্ফ রির্পোটার: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে ও লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন কতৃর্ক ১২ই এপ্রিল সোমবার সকাল ১০ টায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে উত্তর শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়, গরীব, দু;স্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ২০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রান সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ছোলা বুট, আটা এবং লবণ ২০০ টি পরিবারের মধ্যে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সুবেদার ছাইদুল ইসলাম , হাবিলদার আঃ রশিদ, বিজিবি সদস্যবৃন্দ , ইউনিয়ন চেয়ারম্যান এজাহার আলী, শিমুলবাড়ী ইউনিয়ন সভাপতি মুয়াজ্জেমম হোসেন মজু, ওয়ার্ড সদস্য মোঃ সাবুল মিয়া, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ সহ আরো অনেকেই ।
সুবেদার ছাইদুল ইসলাম আরো বলেন যে, বিদ্যানন্দ ফাউন্ডেশন হতে প্রাপ্ত ত্রাণসামগ্রী পর্যায়ক্রমে আরো বিতরণ করা হবে।


