× Banner
সর্বশেষ
ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ‘স্ত্রীকে গলা কেটে হত্যা করেছি’ বলে থানায় আত্মসমর্পণ স্বামীর ওআইসির নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে গেলেন সমাজকল্যাণ মন্ত্রী বাঁশখালীতে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে নতুন করে দুই শিশুর মৃত্যু দেশের পাঁচ জেলায় বন্যা, ঝুঁকিতে রয়েছে আরও পাঁচ জেলা বন্যা মোকাবিলায় সরকারি কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্দায় ডুবেছে ১৯৯ আশ্রয়ণ ঘর, ১৫০০ মানুষের চরম দুর্দশা বিএনপি জুলাই সনদের প্রতিটি দাবি অক্ষরে অক্ষরে পালন করবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চল্লিশ দেশ আইএসআইএস’কে টাকা দেয় -পুতিন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্টঃ বিশ্বের ৪০টি দেশ আইএস জঙ্গিগোষ্ঠীকে অর্থ দিয়ে সাহায্য করে থাকে৷ এর মধ্যে জি-২০ ভুক্ত কয়েকটি দেশও আছে বললেন রুশ প্রেসিডেন্ট পুতিন৷ তাঁর দাবি, বিষয়টি তিনি শীর্ষসম্মেলনের মঞ্চেই জানিয়েছেন৷ সপক্ষে তিনি রুশ গোয়েন্দাদের দেওয়া তথ্যও নাকি পেশ করেছেন৷ পুতিনের এই দাবির পর, সন্ত্রাসের বিরুদ্ধে বিশ্বনেতৃত্বের জোটব লড়াইয়ের সদিচ্ছা নিয়েই প্রশ্ন উঠেছে৷
মঙ্গলবার দেশে ফিরে প্রেসিডেণ্ট পুতিন সাংবাদিকদের বলেছেন, ইসলামিক স্টেটস জঙ্গিদের অর্থের জোগান আসছে বিশ্বের ৪০টি দেশ থেকে৷ তারমধ্যে রয়েছে জি-২০ ভুক্ত কয়েকটি দেশও৷ তিনি অবশ্য স্পষ্ট করেছেন, আইএস জঙ্গিরা কোনও সরকার থেকে নয়, বরং সেই সব দেশের কিছু নাগরিক বা সংস্থার থেকেই সাহায্য পাচ্ছে৷ তিনি বলেন, আইএস যে শুধু অর্থের জোগানের উপরই ভরসা রাখছে এমনটা নয়৷ অর্থের জন্য বেআইনিভাবে তেলের কূপ খনন ও চড়াদামে সেই তেল বিক্রি করছে আইএস জঙ্গিরা৷
রুশ প্রেসিডেণ্টের বক্তব্যে কোন কোন দেশকে ইঙ্গিত করা হয়েছে তা নিয়ে কূটনৈতিকমহলে নানা জল্পনা শুরু হয়েছে৷ সিরিয়া নীতিতে আমেরিকা ও রাশিয়া আপাতত দুই মেরুতে অবস্থান করছে৷ সেক্ষেত্রে পুতিনের লক্ষ্য  আমেরিকা হতে পারে বলে মনে করছেন কিছু কূটনীতিক৷ অন্যদিকে, জি-২০ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোনও দেশ বা নির্দিষ্ট কোনও জঙ্গি সংগঠনের নাম না করেই বলেছিলেন, বিশ্বের বহু দেশে এখনও রাষ্ট্রীয় নীতি হিসাবে সন্ত্রাসবাদের পুরনো পন্থা অনুসরণ করা হয়৷ ওই দেশগুলি বিশ্বের কাছে বর্তমানে ভয়ঙ্কর হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে৷ পুতিনের দাবিতে মোদির বক্তব্যের ছায়া দেখা গিয়েছে৷ তবে প্রধানমন্ত্রী মোদির ইঙ্গিত ছিল পাকিস্তান৷ পুতিনও পাকিস্তানকেই লক্ষ্য করেছেন কি না, তা অবশ্য স্পষ্ট হয়নি৷


প্রেসিডেণ্ট পুতিন জানান, তাঁর দাবির সপক্ষে তিনি উপস্থিত নেতৃত্বের হাতে মহাকাশযান ও বিমান থেকে তোলা ছবি প্রমাণ হিসাবে তুলে দিয়েছেন৷ সেই ছবিতে তেলের বেআইনি ব্যবসার স্পষ্ট চিত্র ধরা পড়েছে৷ তিনি বলেন, ইসলামিক স্টেটসের বিরুদ্ধে যুদ্ধে কে বেশি বা কে কম ক্ষতিগ্রস্ত তা নিয়ে ভাবার সঠিক সময় এটা নয়৷ বরং এই জঙ্গিগোষ্ঠীর বিরু‌দ্ধে বিশ্বকে এক হয়ে লড়তে হবে৷
অবশ্য কিছু কূটনীতিবিদ বলছেন, নতুন কিছুই বলেননি পুতিন৷ কারণ জি-২০ বৈঠকে সদস্য দেশগুলি সন্ত্রাস দমনে একটি পৃথক প্রস্তাব গ্রহণ করেছে৷ সেখানে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের সুপারিশগুলি দ্রূত কার্যকর করার উপর জোর দেওয়া হয়েছে৷ উল্লেখ্য, ইসলামিক স্টেটসের মতো জঙ্গিগোষ্ঠীগুলিকে বিভিন্ন ব্যক্তি যে অর্থ জোগান দিয়ে থাকে  তাতে নজরদারি চালানোর সুপারিশ করেছে টাস্ক ফোর্স৷ তাছাড়াও তেলের কালোবাজারিও জঙ্গিগোষ্ঠীর সম্পদপ্রাপ্তির অন্যতম প্রধান সূত্র৷ তা নিয়ন্ত্রণ করার সুপারিশও করেছে টাস্ক ফোর্স৷
অন্যদিকেপ্রেসিডেণ্ট পুতিন দাবি করেছেন, গতমাসে সিনাইয়ে রুশ বিমান ধংস করেছে জঙ্গিরাই৷ যদিও তিনি কোনও নির্দিষ্ট জঙ্গিগোষ্ঠীর নাম করেননি৷ সেদেশের পুলিশ এই সংক্রান্ত কোনও তথ্যের জন্য পাঁচ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে৷

 


এ ক্যটাগরির আরো খবর..