× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

নোয়াখালীতে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ২

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ২

নোয়াখালীর সুবর্ণচরে সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ২ জন‌ আহত হয়েছে। এদের মধ্যে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরীর বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো, নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের খোরশেদ আলম এর ছেলে মো. সোহাগ (২৪) ও একই উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মৃত রহিম উল্যাহর ছেলে আনোয়ার (২৩)। আহত দুইজনই নোয়াখালী পৌর বাজারের মৎস্য ব্যবসায়ী।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে সুবর্ণচর-চেয়ারম্যান ঘাট সড়কে হারিছ চৌধুরী বাজার (আটকপালিয়া বাজার) উত্তর পাশে দুটি মোটর সাইকেলের অভারটেক করতে গিয়ে মুখোমুখি এ সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেল দুটি ধুমরেমুছড়ে যায়। মোটরসাইকেল আরোহীরা গুরুতর আহত হলে তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত ঘোষণা করে। নিহতের কোন পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি পুলিশ।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, আহতদের নাম পরচিয় পাওয়া গেলেও নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তিনি একজন মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..