জামিনে মুক্তি পেলেন কুড়িগ্রামের নির্যাতিত সাংবাদিক আরিফুল

জামিনে মুক্তি পেলেন কুড়িগ্রামের নির্যাতিত সাংবাদিক আরিফুল
বুলবুল ইসলাম, কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ  অবশেষে জামিনে মুক্তি পেলেন কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম। মুক্তি পাওয়ার পর তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে সকাল ১০ টার দিকে, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুজাউদ্দৌলা তাকে জামিন দেন। জামিন পাওয়ার কিছুক্ষনের মধ্যেই তাকে জেল থেকে মুক্তি দেয়া হয়। তার স্ত্রী ও সতীর্থ সাংবাদিকরা তাকে কারাফটকে বরণ করে নেন। গত শুক্রবার গভীর রাতে, জেলা প্রশাসনের টাস্ক ফোর্স দরজা ভেঙ্গে আরিফুলের ঘরে প্রবেশ করে। তারপর তার বিরুদ্ধে মাদক রাখার অভিযোগ আনে।
এ সময় টাস্ক ফোর্সের সদস্যরা আরিফুলকে অমানুষিক নির্যাতন করে। জোর করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে ১ বছরের কারাদন্ড দিয়েছিল বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এদিকে, আরিফুলের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীনের অপসারণের দাবিতে জেলা সদরসহ ৮ উপজেলার প্রেসক্লাব ও বিভিন্ন সাংবাদিক সংগঠন মানববন্ধন করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।