নয়ন দিনাজপুর: সুস্থ ও সুন্দর সমাজ গড়তে স্বল্প খরচে ঘরে ঘরে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মিষ্টি হাঁসির স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মাঠ পর্যায়ে কর্মীদের প্রশিক্ষণ সার্জিক্যাল যন্ত্রাংশ বিতরন অনষ্ঠিত।
দিনাজপুর সদর উপজেলার উপশহরে মিষ্টি হাঁসির প্রধান কার্যালয়ে মাঠ পর্যায়ে কর্মীদের প্রশিক্ষণ শেষে সাধারণ মানুষের মাঝে স্বল্প খরচে চিকিৎসা সেবা পৌছে দিতে প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ, ট্যাব, প্রিন্টার, হেডফোন, বিপি মেশিন ,ডায়াবেটিস মেশিন সহ বিভিন্ন সার্জিক্যাল যন্ত্রাংশ বিতরণ করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিরাজুস সালেকিন রানা এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ নাজমুল ইসলাম নয়ন সহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষক বৃন্দ বিতরণ শেষে ” মিষ্টি হাঁসি ”র ২০২০ সন এর বর্ষপঞ্জি মোড়ক উন্মোচন করা হয়।



