× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

‘মিল রয়েছে গুলশানে হামলাকারীদের সঙ্গে’

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: গুলশানে হামলাকারীদের সঙ্গে কল্যাণপুরে নিহত জঙ্গিদের মিল রয়েছে। এরা সবাই একই গ্রুপের। বলেছেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

গুলশানের ঘটনার পর জঙ্গিরা বিভিন্ন স্থানে আস্তানা গেড়েছে, পুলিশের কাছে এমন তথ্য ছিল। গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী এখানে অভিযান চালায়।

মঙ্গলবার সকালে কল্যাণপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে আইজিপি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরো বলেন, কল্যাণপুরে নিহত জঙ্গিরা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ছিল। গুলশানের মতো বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল তাদের।

আইজিপি বলেন, পুলিশ অভিযান চালাতে গেলে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ওই নয় জঙ্গি নিহত হয়।


এ ক্যটাগরির আরো খবর..