× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুল হান্নান শাহের বাসায়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতা আ স ম হান্নান শাহের মৃত্যুতে তার স্বজনদের সান্ত্বনা দিতে মঙ্গলবার সকালে তার মহাখালীর ডিওএইচএসের বাসায় গেছেন।

তিনি হান্নান শাহের শোকাসন্তপ্ত বড় ছেলে শাহ রেজাউল হান্নানসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। স্বামীর মৃত্যুর খবরে হান্নান শাহের স্ত্রী নাহিন হান্নান অচেতন অবস্থায় আছেন। চিকিৎসকরা তার চিকিৎসা দিচ্ছেন।

মঙ্গলবার সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ৫টা ৩৭ মিনিটে হান্নান শাহ চিকিৎসাধীণ অবস্থা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ৬ সেপ্টেম্বর সকালে মহাখালী ডিওএইচএসের বাসা থেকে আদালতে হাজিরা দিতে বের হওয়ার সময়ে হান্নান শাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে কয়েকদিন লাইফ সাপের্টে রাখার পর গত ১১ সেপ্টেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে হান্নান শাহকে মুমূর্ষু অবস্থায় ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে তার হৃদযন্ত্রের অস্ত্রোপচার (এনজিওপ্লাস্ট) করে হৃদযন্ত্রের ধমনীতে চারটি রিং পরানো হয়েছিল।

বিএনপির সর্বোচ্চ দলীয় নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ চারদলীয় জোট সরকারের মন্ত্রী ও সংসদ সদস্য ছিলেন। প্রাক্তন এই সেনা কর্মকর্তা চাকরি জীবন শেষে বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতাসীন থাকার সময় পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি।

মৃত্যুকালে হান্নান শাহ স্ত্রী নাহিদ হান্নান, দুই ছেলে শাহ রেজাউল হান্নান, শাহ রিয়াজুল হান্নান ও এক মেয়ে শারমিন হান্নান ‍সুমিকে রেখে গেছেন।


এ ক্যটাগরির আরো খবর..