× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

মির্জা ফখরুল শপথ না নেওয়ায় শুন্য আসনে উপ-নির্বাচনে অংশ নেবে বিএনপি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ মে, ২০১৯

মির্জা ফখরুল ইসলাম শপথ না নেওয়ায় শূন্য হওয়া বগুড়া-৬ আসনের নির্বাচনে অংশ নেবে বিএনপি। একই সঙ্গে জাতীয় সংসদে আনুপাতিক হারে পাওয়া একটি সংরক্ষিত নারী আসনেও মনোনয়ন দেবে দলটি।

গতকাল সোমবার সন্ধ্যায় ২০-দলীয় জোটের বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শরিকদের এ কথা জানিয়েছেন।

২০ দলের শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘সংরক্ষিত নারী আসন এবং বগুড়া-৬ আসনের নির্বাচনে বিএনপি প্রার্থী দেবে বলে বৈঠকে আমাদের জানানো হয়েছে।’

বিএনপির পাঁচজন সাংসদ শপথ নিলেও মির্জা ফখরুল ইসলাম শপথ নেননি। আগামী ২৪ জুন তাঁর আসনে (বগুড়া-৬) নির্বাচন হবে। জানা গেছে, বিএনপি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও এখনো প্রার্থী ঠিক করেনি। সংরক্ষিত আসনের প্রার্থীও চূড়ান্ত হয়নি।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায়, বৈঠকে একাদশ সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে বিএনপির সাংসদদের শপথ নেওয়ার বিষয়ে শরিক দলের অনেকে প্রশ্ন তোলেন—এত দিন যে তাঁরা বর্তমান সংসদকে ‘অবৈধ’ বলে আসছেন, এখন তাঁরা কী বলবেন। জবাবে বৈঠকে উপস্থিত বিএনপির দুই নেতা বলেছেন, রাজনৈতিক কৌশল থেকে সংসদে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি শরিক দলের প্রধান বলেন, জবাবে ২০–দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির যাঁরা সংসদে যোগ দিয়েছেন, তাঁরাও বলেছেন ৩০ ডিসেম্বর ভোটের আগের রাতে ডাকাতি হয়েছে। সুতরাং এ সংসদ অবৈধ।

জানা গেছে, বৈঠকে আন্দালিভ রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সম্প্রতি জোট ছেড়ে যাওয়ার বিষয়টিও আলোচনায় ওঠে। এ সময় কয়েকটি শরিক দলের নেতারা বলেন, আন্দালিভকে বিএনপি সব সময় তাঁর অবস্থানের চেয়েও গুরুত্ব দিয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, এলডিপির রেদোয়ান আহমেদ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..