সাপাহারে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আরব চৌধুরী স্মরণে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাপাহারে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আরব চৌধুরী স্মরণে মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী (আরব) এর স্মৃতির স্মরণে মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

১২ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় ইসলামপুর দাখিল মাদ্রাসা মাঠে ফুটবল টুর্নামেন্টের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন। উক্ত খেলায় রিপন স্পটিং ক্লাব ২ ও ডাঙ্গাপাড়া ক্লাব ০ গোল প্রদান করেন।

এসময় প্রধান অতিথি চেয়ারম্যান বোরহান উদ্দীন ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী’র ছেলে আসমান চৌধুরী বিজয়ী দল রিপন স্পটিং ক্লাবকে ১ম পুরুস্কার হিসেবে ৫ হাজার টাকা এবং ২য় পুরুস্কার হিসেবে ডাঙ্গাপাড়া ক্লাবকে ৩ হাজার টাকা প্রদান করেন।

খেলার মাঠে এলাকার বিভিন্ন বয়সের নারী পুরুষ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।