লক্ষ্মীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় চিত্রাংকন এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ী হওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শাহীন আলম, আবেদা সুলতানা মীম, রোকেয়া বেগম ঐশী, রুবাবা রাইসা সহ মোট ১৪ জনকে পুরষ্কিত করা হয়।

বুধবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে সদর উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে র‌্যালিটির সমাপ্তি ঘটে। এরপর লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মুর্শিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মীর শওকত হোসেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) অনির্বান চাকমা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মো. নজীব আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।