মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের দয়ারামপুর গ্রামের আউয়াল শেখের বাড়ীতে গত ১৮/১০/২০১৫ ইং তারিখে রাত আনুমানিক ২ টা ২০ মিনিট এর সময় ঘরে সিদ খুচে চুরি হয়। চোরেরা তার ঘরে চুরি করার সময় আউয়ালের স্ত্রী রেহেনা চোরদের চিনে ফেলে এবং চোরেরা রেহেনার মুখ এবং হাত বেধে ঘর থেকে একটা ফনিক্স সাইকেল ১টা সিম্পনি মোবাইল নগদ ১১ হাজার টাকা এবং মানিব্যাগে থাকা ৬০০ শত টাকা সহ মানিব্যাগ নিয়ে যায় এবং জীবন নাশের হুমকি দিয়ে যায়।
পরের দিন ভোর সকালে গ্রামের মাতব্বরদের নিকট রেহেনা ঘর চুরির কথা বললে তারা বলেন আমরা চোরের শালিশ করতে পারবনা। তখন রেহেনা নিরুপায় হয়ে মধুখালী থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন ঘটনার বিবরনে জানা গেল চুরির অভিযোগ থেকে মুক্তি পাওয়ার তাগিদে রেহেনার ছেলে শাহীনের নামে দয়ারামপুরের ইবাদাত ফকির বাদী হয়ে হাকিমের পুত্র সেলিমের বোন রুপালী কে দিয়ে একটি মিথ্যা মামলা করেন। ঘটনার তদন্তে পাওয়া গেল মামলার অভিযোগ সম্পূর্ন মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন। রেহেনা তার ছেলের মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং তার চুরি মামলার আসামী গেপ্তারী দাবি করে এবং এলাকার দূস্কৃতিকারীর লোক থেকে মুক্তি এবং সুষ্ঠ বিচারের জন্য এলাকাবাসীর নিকট দাবি করেন।