মা হওয়ার অনুভুতিই একজন মেয়ের জন্য তৃপ্তির

মধুখালী প্রতিনিধি: মেয়েরা  আল্লাহর শ্রেষ্ট  সৃষ্টি , মা হুয়ার  অনুভুতিই  একজন মেয়ের  জন্য তৃপ্তির । গতকাল শনিবার মধুখালীতে ছাত্রীদের স্বাস্থ্য সচেতেনতা সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  উরোক্ত কথা গুলি বলেছেন ফরিদপুর জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।

গতকাল বেলা সাড়ে ১১টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে  উপজেলা নির্বাহী কর্মকর্তা  লুৎফুন নাহারের সভাপতিত্বে ও সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আ কনের সঞ্চালনায় মধুখালী পৌর সভার অর্থায়ানে পৌর সভার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১হাজার ২৪৭জন ছাত্রীর মাঝে স্বাস্থ্য বিষয়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।

সামগ্রী বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) এবাদুর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর হেমান মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মোহাম্মাদ আলী মিয়া। বক্তব্য রাখেন ডা. সাহানা পারভীন বিথী, এছাড়া উপজেলা পরিষদ একই দিনে উপজেলার ১১টি ইউনিয়নের এলজিএসপি প্রকল্প থেকে প্রায় ১১ হাজার ছাত্রীদের মাঝে স্বাস্থ্য বিষয়ক সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।