× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

নোয়াখালী প্রতিনিধি(গিয়াস উদ্দিন রনি)

কোম্পানীগঞ্জে মা-বাবার সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০২২
মা-বাবার সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ মা-বাবার সঙ্গে অভিমান করে এক কিশোরী আত্মহত্যা করেছে। মৃত মমতাজ বেগম (১৬) উপজেলার রামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউসুফ নবীর বাড়ি ইউছুফ নবীর মেয়ে।

শনিবার (১৪ মে) বিকেলের দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইউসুফ নবীর বাড়ি থেকে পুলিশ কিশোরীর মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা হাসান জানান, শনিবার সকালে মমতাজের সঙ্গে  মা-বাবার কথা কাটাকাটি হয়।  এরপরপরিবারের সদস্যদের অগোচরে সে কিটনাশক পান করে

পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) এসএম মিজানুর রহমান।  তিনি আরো জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..