× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

মায়েরা আছে বলেই পৃথিবী সুন্দর ও বাসযোগ্য -মোস্তাফা জব্বার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৭ মে, ২০১৯

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন মানবসভ্যতার শুরু হয়েছিল একটি মাতৃতান্ত্রিক সময়ের মধ্যদিয়ে।

মন্ত্রী আজ আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের এটুআই এর সভা কক্ষে এটুআই ও প্ল্যান ইন্টারন্যাশনাল এর উদ্যোগে আয়োজিত “গার্লস ইন আইসিটি ডে ২০১৯” উদযাপন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।

তিনি বলেন সে সময় মায়েরা প্রধান ছিল, নেতৃত্ব দিত, মায়েরাই শাসন করতো মা না থাকলে অনেকেরই অনেক কিছু অর্জন সম্ভব হতো না বলে তিনি উল্লেখ করেন। মায়েরাই পুরুষ কিংবা প্রতিটি সন্তনকে আদর যত্ন দিয়ে বড় করে তোলে। মায়েরা আছে বলেই পৃথিবী তখনও বসবাসযোগ্য রয়েছে।

এটুআই এর প্রকল্প পরিচালক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক বদরুন নেসা, বেসিস-এর সিনিয়র সহসভাপতি ফারহানা এ রহমান, প্ল্যান বাংলাদেশ এর ডিপুটি কান্ট্রি ডিরেক্টর লরা কারিয়াডো লাইফিউন্তে, গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি।

বর্তমানে মেয়েদের আধিপত্যের সময় বিরাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন মেধা, মনন ও সভ্যতায় মেয়েরা ছেলেদের চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে। পরীক্ষা পাশের হারে, জিপিএ ৫ প্রাপ্তিতে এগিয়ে। আমাদের সমাজে মেয়েরা যা পারছে ছেলেরা তা করতে পারছে না। মেয়েরা যেখানে কাজ করার সুযোগ পেয়েছে, পরিবেশ পেয়েছে সেখানে অসাধ্য সাধন করেছে। মেয়েরা অনেক ক্ষেত্রেই আদিপত্য বিস্তার করছে।

তিনি বলেন মেয়েদের কাজের সুষ্ঠ, সুন্দর, স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা প্রদান করা আমাদের দায়িত্ব। তিনি ভয়ভীতি উপেক্ষা করে মেয়েদের যথাসময়ে এগিয়ে আসলে সব সমস্যা সমাধান হবে বলে উল্লেখ করেন।

মন্ত্রী পরে “উইমেনস ইনোভেশন ক্যাম্প ২০১৮” প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রাইজমানি প্রদান করেন নারী ও মানসিক স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট www.wmh.iwellbeing.org এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..