× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

মাশরাফি জানালেন নতুন বছরের লক্ষ্য

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া প্রতিবেদক: নতুন বছরকে আমন্ত্রণ জানাতে ব্যস্ত সবাই। মাশরাফিও নতুন বছরের লক্ষ্য জানালেন, ‘অনেক বড় বড় টুর্নামেন্ট আমাদের সামনে আসছে। আমাদের পুরো ফোকাসটাই ওই দিকে। আগামী ৩ তারিখ পর্যন্ত আমাদের বিরতি আছে। এখন সবাই যে যার মতো সময় কাটাচ্ছে। তবে ৩ তারিখ থেকে আমাদের সবার অন হাউজ হতে হবে, কারণ অনেক বড় চ্যালেঞ্জ আমাদের সামনে আসছে। আমাদের এ বছরের মতোই ভালো ক্রিকেট খেলতে হবে।’

বছরের প্রথম চার মাস টানা আন্তর্জাতিক ক্রিকেটের ওপর থাকবে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তাবিত সিরিজ হলে জানুয়ারির মাঝপথ থেকেই মাঠে নামবে টাইগাররা। এরপর এশিয়া কাপ টি-টোয়েন্টি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ। দুই আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করাই মূল চ্যালেঞ্জ মাশরাফি এন্ড কোংয়ের।

স্বপ্নের মতো এক বছরকে বিদায় জানাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। আন্তর্জাতিক অঙ্গণে এর থেকে আর সুখকর বছর এর আগে একটিও কাটায়নি বাংলাদেশ। দলীয় পাফরম্যান্সে বাংলাদেশ ছিল সব থেকে এগিয়ে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা, তিন বিশ্বসেরা দলের বিপক্ষে সিরিজ জয়, বছরের শেষ প্রান্তে জিম্বাবুয়েকে হারানো; সব কিছুতেই বাংলাদেশের জয়-জয়কার।

ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল বাংলাদেশ। বিশ্বকাপে মাহমুদউল্লাহর জোড়া সেঞ্চুরি, মুস্তাফিজুর রহমানের নয় ম্যাচে ২৬ উইকেট, তামিমের পরপর দুই সেঞ্চুরি, পাকিস্তানের বিপক্ষে মুশফিকুর রহিম  ও সৌম্যর সেঞ্চুরি। এক কথাই, ২০১৫ সালকে বাংলাদেশে ক্রিকেটে স্বর্ণাক্ষরে লিখে রাখতেই হবে।


এ ক্যটাগরির আরো খবর..