× Banner
সর্বশেষ
ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ

মাশরাফি আর বিপিএল খেলবেন না?

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: বিপিএলের তৃতীয় অসরে কাগজে-কলমে সাদামাটা দল নিয়েও মাশরাফির নেতৃত্বে শিরোপা জিতেছে বিপিএলের নতুন ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অধিনায়ক হিসেবে মাশরাফি এবার টানা তৃতীয়বারের মত বিপিএল শিরোপা জিতেছেন। প্রথম দুই আসরে ঢাকা গ্লাডিয়েটরসের হয়ে শিরোপা জিতেছিলেন তিনি।

মাশরাফিকে খেলতে হলে এখনও রীতিমত নিজের সাথে লড়াই করতে হয়। এবার বিপিএলেও ইনজুরি নিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি, খেলেছেন প্রতিটি ম্যাচ। তবে, বারবার ইনজুরিতে পড়ায় তার পক্ষে ক্রিকেট ক্যারিয়ার হয়ত আর বেশি দূর নিয়ে যাওয়া সম্ভব হবে না।

আগামী বিপিএলে হয়ত দর্শকরা মাশরাফিকে আর খেলোয়াড় হিসেবে মাঠে নাও দেখতে পারেন। কিন্তু ক্রিকেটকে ঘিরেই যার জীবন তিনি তো আর ক্রিকেট ছেড়ে থাকতে পারেন না। আগামীবার হয়ত কোনও দলের পরামর্শক হিসেবে থাকবেন তিনি। সেক্ষেত্রে তামিম ইকবালের নেতৃত্বাধীন চিটাগাং ভাইকিংসের ডাগআউটে দেখা যেতে পারে মাশরাফিকে।

বিডিক্রিকটিম ডটকম সূত্র অনুযায়ী, সম্প্রতি তামিম ইকবাল নাকি মাশরাফি বিন মুর্তজাকে বলেছেন, তিনি যদি সামনের বিপিএলে না খেলার সিদ্ধান্ত নেন তাহলে যেন চিটাগাং ভাইকিংসের পরামর্শক হন। কারণ, আগামী বছরও তারা পয়েন্ট তালিকায় সবার নীচে থাকতে চান না।

তামিম ইকবাল আরও বলেছেন, আইকন ক্রিকেটাররা যে টাকা পাবেন মাশরাফিকে সেই পরিমাণ টাকা দেয়া হবে।

তবে, মাশরাফি এ বিষয়ে ‘হ্যা’ অথবা ‘না’ কিছুই বলেননি। সিদ্ধান্ত নেয়ার জন্য তার হাতে এখনও অনেক সময় আছে। তাই এ বিষয়ে তিনি নীরব থেকেছেন।


এ ক্যটাগরির আরো খবর..