মালয়েশিয়ায় ৫১৫ বাংলাদেশি আটক

বিশেষ প্রতিবেদকঃ মালয়েশিয়া সরকারের অভিবাসন দপ্তরের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত অভিযান ‘অপস মেগা’র প্রথম দিনেই গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৩৫ জনকে। এর মধ্যে বাংলাদেশিই ৫১৫ জন।

স্থানীয় সময় শনিবার মালয়েশিয়ার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিবাসন মন্ত্রণালয়ের মহাপরিচালক দাতুক মুস্তাফার আলি জানান, সর্বশেষ পাওয়া তথ্যমতে শনিবার দুপুর ১টা পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এক হাজার ৩৫ জনকে আটক করা হয়।

‘এক হাজার ৩৫ জন অবৈধ অভিবাসীর মধ্যে বাংলদেশিই রয়েছেন ৫১৫ জন। এ ছাড়া অনান্য দেশের রয়েছে ২১৬ জন। ইন্দোনেশিয়ার আছেন ১৩৫ জন।’

মুস্তাফার আরো জানান, অভিবাসন দপ্তর চলতি বছরের ফেব্রুয়ারির ১৫ তারিখে শুরু হওয়া ই–কার্ড নিবন্ধনের আবেদনের মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, ৩০ জুন এ নিবন্ধন আবেদনের মেয়াদ শেষ হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।