× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

সওকত হোসেন, মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

Dutta
হালনাগাদ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

মালয়েশিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব (বিসিপিএম) এর সাংবাদিকবৃন্দ। এ সময় সাংবাদিকবৃন্দ হাইকমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান।

০৩ তারিখ শুক্রবার, স্থানীয় সময় বিকাল ৪.১৫ টার দিকে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনে এই অনুষ্ঠান শুরু হয়।

হাইকমিশনার মো. শামীম আহসান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রার চিত্র তুলে ধরতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে দেশের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। উপস্থিত সাংবাদিকরা পাসপোর্ট সমস্যা, ভিসা জটিলতাসহ প্রবাসীদের বিভিন্ন স্বার্থ, সংশ্লিষ্ট বিষয়সমূহ হাইকমিশনারের কাছে তুলে ধরেন এবং তা সমাধানে তার হস্তক্ষেপ কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন, প্রথম সচিব (প্রেস) সুফী আব্দুল্লাহিল মারুফ, আরটিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, সময় টিভির মোহাম্মদ আব্দুল কাদের, এনটিভির কায়সার হামিদ হান্নান, বাংলাদেশ প্রতিদিন ও এশিয়ান টিভির জহিরুল ইসলাম হিরণ, নিউজ টোয়েন্টিফোর টিভির শাহাদাত হোসেন, বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকমের রফিক আহমেদ খাঁন, বিজয় টিভির আশ্রাফুল মামুন, একুশে টিভির শেখ আরিফুজ্জামান, ফটো জার্নালিস্ট ফরহাদ হোসেন, দ্যা নিউজের মালয়েশিয়া প্রতিনিধি সওকত হোসেন জনি প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..