× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

সওকত হোসেন জনী

মালয়েশিয়ায় এখন প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট পাবেন হাতে হাতে 

Dutta
হালনাগাদ: বুধবার, ১ নভেম্বর, ২০২৩

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধকরণ কর্মসূচি চলছে। ‘রিক্যালিব্রেশন ২.০’ নামে এই কর্মসূচি চলতি বছরের ২৭ জানুয়ারি থেকে শুরু হলেও, এই সুযোগ শেষ হবে চলতি বছরের ৩১ ডিসেম্বর। এই সময়ের মধ্যে যাতে সব প্রবাসী বাংলাদেশি তাদের নাম নিবন্ধন করতে পারেন, সেই লক্ষ্যে পাসপোর্ট সেবা দিতে নতুন উদ্যোগ হাতে নিয়েছে কুয়ালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

বিশেষ ব্যবস্থাপনায় কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকে প্রবাসী বাংলাদেশিদের হাতে হাতে পাসপোর্ট সরবরাহ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইকমিশন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকে সার্ভিসটি গ্রহণ করতে আগে থেকে অনলাইনে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৮ থেকে ১৯ নভেম্বর এবং ২৫ থেকে ২৬ নভেম্বর এই চারদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুয়ালালামপুরের সিবিএল মানি ট্রান্সফার রেমিট্যান্স হাউস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা।

১৮ থেকে ১৯ নভেম্বর সরাসরি পাসপোর্ট সংগ্রহকারীদের আগামী ১৪ নভেম্বরের মধ্যে এবং ২৫ থেকে ২৬ নভেম্বর সরাসরি পাসপোর্ট সংগ্রহকারীদের আগামী ২১ নভেম্বর মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে শুধুমাত্র তারাই সরাসরি উপস্থিত হয়ে হাতে হাতে পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। এছাড়াও পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের সার্ভিসটিও যথারীতি চালু থাকবে।

নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য এই ঠিকানায় গিয়ে অনলাইনে এপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে। একই সঙ্গে পাসপোর্ট সংগ্রহের জন্য ডাকযোগ সেবাটি চালু থাকবে। তবে একই সঙ্গে দুই ধরনের সার্ভিসে এপয়েন্টমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..