× Banner
সর্বশেষ
দিল্লির বিক্ষোভে বলপ্রয়োগের সমালোচনার পর আরএএফের নতুন নির্দেশনা, পেলেট গান ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা ৬ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা: নাবিক নিহত, ইউক্রেনকে দায়ী করে কড়া প্রতিক্রিয়া তেহরানের দেশে ফিরলেন সেনাপ্রধান, প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্ব সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক

মালিতে ২ রেডক্রস কর্মী অপহৃত

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৫ মার্চ, ২০২৩
mali

মালির উত্তরাঞ্চল থেকে শনিবার আন্তর্জাতিক রেডক্রস কমিটির দুই কর্মীকে অপহরণ করা হয়েছে।

দেশটির উত্তরাঞ্চলের গাও ও কিডালের মধ্যবর্তী জায়গা থেকে তাদের অপহরণ করা হয়। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) এ কথা বলেছে। সমস্যা পীড়িত মালিতে এটি সর্বশেষ অপহরণের ঘটনা।

সংস্থাটি আরো বলেছে,আমরা আজ সকালে আমাদের দুই সহকর্মীর অপহরণের বিষয়টি নিশ্চিত করেছি। মালিতে ৩২ বছর ধরে কাজ করা আইসিআরসি দাবি করেছে তারা নিরপেক্ষ ও স্বাধীনভাবেই এখানে কাজ করছে।

দেশটিতে ২০১২ সাল থেকে জিহাদী ও বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা শুরুর পর থেকে রাজনৈতিক ও নিরাপত্তা সংকট চলছে। আল কায়দা ও ইসলামিক স্টেট গ্রুপের সাথে সংশ্লিষ্ট এসব জিহাদী মালির মধ্যাঞ্চলসহ প্রতিবেশী নাইজার ও বুরকিনা ফাসোতে তাদের তৎপরতা জোরদার করেছে। এসব অঞ্চলে হাজার হাজার বেসামরিক নাগরিক, পুলিশ ও সৈন্য প্রাণ হারিয়েছে। ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে ২০ লাখেরও বেশি লোক।


এ ক্যটাগরির আরো খবর..