× Banner
সর্বশেষ
বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা -তথ্যমন্ত্রী সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা

নিজস্ব প্রতিবেদক

মালিক-শ্রমিক মিলে ফেয়ার সিদ্ধান্তে আসতে হবে – বিমান প্রতিমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
মালিক-শ্রমিক মিলে ফেয়ার সিদ্ধান্তে আসতে হবে

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, সোনারগাঁও হোটেল অনেক ঐতিহ্যের। তাই হোটেলের মর্যাদার সঙ্গে সঙ্গে শ্রমিকের মর্যাদাও রক্ষা করতে হবে। মালিক-শ্রমিক মিলে ফেয়ার সিদ্ধান্তে আসতে হবে

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে সোনারগাঁও হোটেলের বল রুমে হোটেলটির শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন আয়োজিত ‘অভিষেক-২০২৩’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহবুব আলী বলেন, যে দেশের শ্রমিকদের অধিকার বেশি, সে দেশ তত বেশি উন্নত। আমাদের দেশে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হয়েছে। একটি প্রতিষ্ঠানের সফলতা অনেকাংশে নির্ভর করে প্রতিষ্ঠানের কর্মীদের উপরে। যেহেতু এটা একটা ফাইভ স্টার হোটেল (সোনারগাঁও হোটেল)। এখানে সেবা নিতে আসে দেশ-বিদেশের অনেক অতিথি। তাদের সন্তুষ্টি প্রতিষ্ঠানের সমৃদ্ধির বড় নিয়ামক হিসেবে কাজ করে। এটাকে যদি অন্যান্য অফিসের মতো বলা হয়, তবে হবে না। পর্যটনকে সমৃদ্ধ করতে হলে পর্যটনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের আচার ব্যবহার সুন্দর করতে হবে। সবকিছুর মধ্যে এমন কিছু থাকতে হবে, যেন একজন একবার আসার পর দ্বিতীয়বার আবার আসেন।

পর্যটনমন্ত্রী বলেন, এই কর্মীদের কারণেই সোনারগাঁও হোটেলে সফলতা এসেছে। করোনার সময় সবচেয়ে আঘাতপ্রাপ্ত হয়েছে আমাদের হোটেলগুলো। সেই সময় আপ্রাণ চেষ্টায় আপদকালীন সময় অতিক্রম করছে সোনারগাঁও হোটেল। এজন্য এই হোটেলের কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি বলেন, একটি পাখির দুটি ডানার মধ্যে যদি একটি ডানা দুর্বল থাকে, তবে সেটি ঠিকভাবে উড়তে পারবে না। ঠিক তেমনি একটি প্রতিষ্ঠানের মধ্যে যদি কর্মীরা ঠিক না থাকে, তবে প্রতিষ্ঠানটি আগাতে পারবে না। সোনারগাঁও হোটেলের কর্মচারীদের দাবির প্রেক্ষিতে আমি বলবো আমরা যেন মানসম্মত ইক্যুইটিতে আসতে পারি, সে বিষয়ে কাজ করতে পারি। এ বিষয়ে হোটেল মালিকদের পাশাপাশি শ্রমিকদেরও কাজ করতে হবে।

সোনারগাঁও হোটেল কর্মচারীদের প্রতি অনুরোধ জানিয়ে পর্যটনমন্ত্রী বলেন, আপনারা রিজনেবল হবেন। এবং যারা ব্যবস্থাপনায় আছে, তাদের প্রতি অনুরোধ সবাইকে নিয়ে বসে যেটা ফেয়ার হয়, এরকম একটা সিদ্ধান্তে আমাদের আসতে হবে। আমাদের ভাবতে হবে, হোটেলের মর্যাদার সঙ্গেও যেন শ্রমিকের মর্যাদাও সমানভাবে থাকে।

সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আজম খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম আযম খসরু প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সদস্যরা।


এ ক্যটাগরির আরো খবর..