× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

সওকত হোসেন, মালয়েশিয়া প্রতিনিধি

মালয়েশিয়ায় ইমিগ্রেশন অভিযানে আটক ২০৭ অবৈধ অভিবাসীর মধ্যে ২০৩ জনই বাংলাদেশি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
ইমিগ্রেশন অভিযানে আটক

মালয়েশিয়ায় জোহরের ইমিগ্রেশন বিভাগ ২০৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে । তাদের মধ্যে ২০৩ জনই বাংলাদেশি।

বুধবার (৮ নভেম্বর) মধ্যরাতে দেশটির জোহর রাজ্যের কোতা তিঙ্গি জেলার পেঙ্গারাংয়ে একটি অস্থায়ী বসতিতে অভিযান চালিয়ে এক নারীসহ ২০৭ জন বিদেশি কর্মীকে আটক করা হয়।

জোহর ইমিগ্রেশন বিভাগের উপ-সহকারী পরিচালক গজেন্দ্র বাহাদুরের নেতৃত্বে জোহর ইমিগ্রেশন বিভাগের ১৭০ জন কর্মকর্তা ও সদস্য, ৮ জন পুলিশ সদস্য এবং সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) এবং জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) ৪ জন সদস্য নিয়ে এ অভিযান শুরু করা হয়।

এক বিবৃতিতে গজেন্দ্র বাহাদুর জানান, স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এরপর বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মোট ৬৪৬ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করেন তারা।

তাদের মধ্যে কাগজপত্র নেই এমন ২০৭ জন অবৈধ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এদের মধ্যে ২০৩ জন বাংলাদেশি এবং চারজন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। জানা যায় , এসব অবৈধ অভিবাসীদের বাসস্থান দেয়ার অভিযোগে ৫২ বছর বয়সী এক স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে।

অভিযানের সময় পালাতে গিয়ে বেশ কয়েকজন বিদেশি নাগরিক আহত হয়েছেন বলেও জানান জোহর ইমিগ্রেশন বিভাগের উপ-সহকারী পরিচালক।

তিনি বলেন, কাজের পাস বা পারমিটের অপব্যবহার, অবৈধভাবে পরিচয়পত্র ছাড়া অবস্থানসহ বিভিন্ন অপরাধের কারণে তাদের আটক করা হয়েছে।

আটকদের বিষয়ে আরও তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেআইএম জোহর সদর দফতরে নথিপত্র নিয়ে যাওয়া হয়েছে। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর অধীনে তাদের বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..