× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

মারুফুল বাংলাদেশের কোচের পদে থাকছেন না?

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া প্রতিবেদক: ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজকে বিদায় দিয়ে বাংলাদেশ দলের দায়িত্ব দেওয়া হয় একেএম মারুফুল হককে সাফ শুরু হওয়ার ২২ দিন আগে। বাংলাদেশ দলকে নিয়ে সাভারের বিকেএসপিতে নিবিড় অনুশীলন করেন তিনি। কিন্তু তার প্রমাণ দিতে পারেনি বাংলাদেশ দলের খেলোয়াড়রা।

ভারতের কেরালায় অনুষ্ঠানরত সাফ চ্যাম্পিয়নশিপের ১১তম আসরে গ্রুপ পর্বে টানা দুই ম্যাচ হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারীরা। এর মধ্য দিয়েই শেষ হবে বাংলাদেশের সাফ মিশন। তার পাশাপাশি মারুফুল হকের দায়িত্বও কি শেষ হচ্ছে?

একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে তেমন কিছুরই ইঙ্গিত দিয়েছেন দক্ষিণ এশিয়ার একমাত্র উয়েফা সার্টিফিকেটধারী কোচ মারুফুল। তিনি জানিয়েছেন, সাফের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন চাইলেও জাতীয় দলের কোচের দায়িত্ব থাকবেন না তিনি।

সাফের ১১তম আসরের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৪-০ গোলে হার মানে বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে শনিবার মালদ্বীপের কাছে হারে ৩-১ ব্যবধানে। পাশাপাশি বিদায় নেয় সাফের চলতি আসর থেকে। হয়তো এই ব্যর্থতার দায় নিয়েই সরে যেতে চাচ্ছেন মারুফুল।


এ ক্যটাগরির আরো খবর..