× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

মান্দায় ঐতিহাসিক রঘুনাথ জিউ মন্দির পরিদর্শন করলেন প্রকল্প পরিচালক নিত্য প্রকাশ বিশ্বাস

ACP
হালনাগাদ: রবিবার, ২৪ মে, ২০২৬
রঘুনাথ জিউ মন্দির

নওগাঁর মান্দা উপজেলায় অবস্থিত ঐতিহাসিক ঠাকুর মান্দা “রঘুনাথ জিউ মন্দির” পরিদর্শন করেছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন কর্মকর্তা।
আজ ২৪ মে (রবিবার) রঘুনাথ জিউ মন্দির কমিটির বিশেষ আমন্ত্রণে মন্দিরটি পরিদর্শনে যান ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ‘মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’-এর প্রকল্প পরিচালক (পিডি) জনাব নিত্য প্রকাশ বিশ্বাস।
মন্দিরে আগমন উপলক্ষে মন্দির কমিটির পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়। পরিদর্শনকালে তিনি মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং এর ঐতিহাসিক গুরুত্ব ও ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে খোঁজখবর নেন। একই সাথে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষা কার্যক্রম ও সার্বিক অগ্রগতি নিয়েও তিনি সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিবর্গ পরিদর্শন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত মতবিনিময় ও সৌজন্য সভায় উপস্থিত ছিলেন: মনোজিৎ কুমার সরকার, ভারপ্রাপ্ত সভাপতি, রঘুনাথ জিউ মন্দির কমিটি।
সত্যেন্দ্রনাথ প্রামানিক, সাধারণ সম্পাদক, রঘুনাথ জিউ মন্দির কমিটি। সদস্যবৃন্দ: পূর্ণচন্দ্র, প্রদীপ কুমার, মলয় কুমার ঘোষ এবং অংকন কুমার।
এছাড়াও মন্দির ভিত্তিক শিক্ষা কেন্দ্রের শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্প পরিচালক নিত্য প্রকাশ বিশ্বাস রঘুনাথ জিউ মন্দিরের ঐতিহ্য ও ধর্মীয় পরিবেশের প্রশংসা করেন। তিনি মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষিকাদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সনাতন ধর্মাবলম্বী শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের কথা তুলে ধরেন।
মন্দির কমিটির নেতৃবৃন্দ তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে ঐতিহাসিক এই মন্দিরটি পরিদর্শন করায় প্রকল্প পরিচালকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।


এ ক্যটাগরির আরো খবর..