× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের ২১টি জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে -প্রধানমন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২৭ জুন, ২০২২
বানভাসি

পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের ২১টি জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে এবং এর ফলে এই অঞ্চলে শিল্পায়ন হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৭ জুন) দুপুরে একটি অনুষ্ঠানে সরকারি বাসভবন গণবভন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ দীর্ঘদিন পর্যন্ত অবহেলিত ছিল। আমরা আমাদের নিজেদের টাকায় পদ্মা সেতু করেছি। এর ফলে এই অঞ্চলে শিল্পায়ন হবে। এতে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।

সম্প্রতি সিলেট-সুনামগঞ্জসহ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ, সমস্যা আসবে। তা মোকাবিলা করেই আমাদের চলতে হবে। এ সময় বন্যার্তদের সহযোগিতায় যারা অনুদান দিয়েছেন তাদের ধন্যবাদ জানান তিনি।

প্রধানমন্ত্রী জানান, খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কৃষি উৎপাদনে জোর দিচ্ছে সরকার। এসময় অর্থনৈতিক উন্নয়নে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে।

অনুষ্ঠানে বন্যাদুর্গত মানুষের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৩০৪ কোটি ৪১ লাখ টাকা অনুদান দিয়েছে ৪৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।


এ ক্যটাগরির আরো খবর..