× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

হালিমা খাতুন

মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন – মোমিন মেহেদী

ACP
হালনাগাদ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন - মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মানুষকে পরনির্ভর না করে স্বনির্ভর করুন। পরিকল্পিত পদক্ষেপের মধ্য দিয়ে ফ্যামেলি কার্ড বা রেশনিং পদ্ধতি বাতিল করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যেগ নিন।
১৬ মার্চ বিকেলে নতুনধারার ইফতার বিতরণ কর্মসূচির আগে গণমাধ্যমের সাথে আলাপকালে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি এ আহব্বান জানান।
তিনি এসময় আরো বলেন, নির্মম হত্যা কান্ডের শিকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিঃসন্দেহে একজন নীতিবান মানুষ ছিলেন। যে কারণে তিনি খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উদ্যেগ গ্রহণ করে জাতিকে কর্মসংস্থান নির্ভর আদর্শ জাতি হিসেবে প্রতিষ্ঠার জন্য আমৃত্যু কাজ করেছেন। তাঁর উত্তরসূরী হিসেবে বাংলাদেশে তথাকথিত ফ্যামেলি কার্ড বা বিধবা ভাতা দেয়া কেবল অমূলকই নয়; অহেতুক কর্ম বলেও আমি মনে করি।
এসময় প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, যুগ্ম মহাসচিব ওয়াজেদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন। মোমিন মেহেদী এসময় আরো বলেন, একটা জাতি গত চুয়ান্ন বছর ধরে সুশিক্ষা-সুসমাজ-সভ্যতা-ধর্ম-মানবতার আলো থেকে বঞ্চিত হচ্ছে কেবলই সুপরিকল্পিত পদক্ষেপ নিতে অক্ষম সরকার ব্যবস্থার কারণে।
সেখান থেকে বেরুতে হলে সবার আগে দেশবিরোধী-দুর্নীতিবাজ চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি সাধারণ মানুষের সমর্থনের ভিত্তিতে তাদেরকে প্রতিহত করতে হবে।
তা না হলে এই দেশ স্বাধীনতার এত বছর পরও যেমন পরাধীন, তা আগামীতেও থাকবে। যা জাতির একজন নগণ্য প্রতিনিধি হিসেবে বরাবরই চাইনি, আর তাই চাই- স্বাধীনতা বিরোধী-দুর্নীতিবাজদের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ-কঠোর অবস্থান।


এ ক্যটাগরির আরো খবর..