× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

মানসিক কারণেও শরীরে ব্যথা হয়

admin
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: ডাক্তার সিসান ব্যাবেল একজন মনোস্তাত্বিক এবং দুশ্চিন্তাজনীত মানসিক আঘাতের ওপর বিশেষজ্ঞ তিনি মনে করেন যে, আমাদের মানসিক অনুভূতিগুলো শারীরিক অনুভুতিকে প্রভাবিত করে।

তিনি বলেন, ‘গবেষণায় দেখা যায় যে, শরীরের দীর্ঘস্থায়ী ব্যথা শুধুমাত্র শারীরিক ক্ষত কারণে হয় না, মানসিক পীড়নও এর জন্য দায়ী। শারীরিক ব্যথাগুলো মানুষকে সেই সব মানসিক অনুভূতির কথা মনে করিয়ে দেয় যেগুলো অসম্পন্ন রয়েছে।’

আসুন জেনে নিই, শরীরের কোন জায়গার ব্যাথা কোন ধরনের মানসিক অনুভূতিকে বোঝায়।

মাথা

মাথা ব্যথা বা মাইগ্রেন হতে পারে আপনার প্রতিদিনকার স্ট্রেস থেকে। যদি কারো দীর্ঘস্থায়ী মাথা ব্যথা হয় তাহলে তার নিজের জন্য একটু সময় দেয়া উচিত। তবে একদিন বা দুই দিন নয়। প্রতিদিন সময় নিয়ে নিজের মানসিক চাপগুলোকে অপসরণ করা উচিত।

ঘাড়

দীর্ঘদিন ধরে হয়ে আসা ঘাড়ে ব্যথা কোনো অবহেলার মতো বিষয় নয়। মনোস্তাত্বিকরা বলছেন, কাউকে ক্ষমা করতে না পারার পীড়া থেকে দীর্ঘস্থায়ী ঘাড়ে ব্যথা সৃষ্টি হয়। অনেক সময় নিজেকে ক্ষমা করতে না পারার কারণেও হতে পারে। বিবাদের বিপক্ষে গিয়ে ভালোবাসার মাধ্যমে এই ব্যথা অপসরণ করুন।

কাঁধ

অতিরিক্ত মানসিক বোঝা বহনের ফলে কাঁধের ব্যথা হতে পারে। কাঁধের ব্যথা অনেক খানি কোনো কিছু কাঁধে নিয়ে বয়ে বেড়ানোর মতো। চেষ্টা করুন মানসিক সমস্যাগুলোর সমাধান করার এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখুন। তাদেরকে বিশ্বাস করুন এবং আপনার সমস্যাগুলো তাদের সঙ্গে ভাগাভাগি করে নিন।

মেরুদন্ডের ওপরের অংশে

মানসিকভাবে পর্যাপ্ত সমর্থনের অভাবে মেরুদন্ডের ওপরের অংশে ব্যথা হতে পারে। অথবা তারা তাদের পূর্বের জীবনের বাজে স্মৃতি ধরে রেখেছেন। একটি সম্পর্কে থাকাকালীন অবস্থায় এ ধরনের সমস্যা বেশি হয়। ঝগড়ার মাধ্যমে, পূর্বের কথা উঠে আসে এবং তাতে করে মানসিকভাবে প্রচন্ড পরিমাণ অস্বস্তি অনুভব হয়।

মেরুদন্ডের নিচের অংশে

মেরুদন্ডের নিচের অংশে ব্যথা হতে পারে আর্থিক সমস্যার কারণে। প্রয়োজনের তুলনায় উপার্জন কম হলে আর্থিক সমস্যা দেখা দেয়াটা স্বাভাবিক। কিন্তু এতে করে যে চিন্তার উৎপত্তি হয় তা আপনার মেরুদন্ডের নিচের অংশে ব্যথা সৃষ্টি করে। একটু সময় নিয়ে চিন্তা করুন কীভাবে উপার্জন বাড়িয়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

কনুই

নমনীয়তার অভাবে কনুইতে ব্যথা অনুভুব হতে পারে। মানুষের জীবনে দৈনন্দিন যে পরিমাণ নমনীয়তা দরকার তা না করলে কনুইয়ের ব্যথা হয়। বেশি বেশি করে হাত পা নাড়ানোর চেষ্টা করুন।

হাত

বন্ধুত্বের অভাবে হাতে ব্যথা হতে পারে। চেষ্টা করুন নতুন নতুন বন্ধু বানানোর। তাদের সঙ্গে ঘুরতে যান। নতুন ধরনের কাজ করুন।

নিতম্ব

নাড়াচাড়া, পরিবর্তন এবং অপেক্ষা করার ভয় থেকে নিতম্বের ব্যথা হয়। নিজের প্রয়োজন মতো নাড়াচাড়া এবং পরিবর্তন করুন।

হাঁটু

নিজেকে সব সময় খুব বড় মাপের কিছু মনে করার কারণে হাঁটুতে ব্যথা হয়। বেশি বেশি করে স্বেচ্ছাসেবকের কাজ করুন। মনে রাখবেন মানুষ মাত্রই মরণশীল। কেউ পরিপূর্ণ হয়ে জন্মায় না।

ক্লেভ

মানসিক চিন্তা, স্ট্রেস এবং অহংকারের কারণে ক্লেভে ব্যথা হতে পারে। অহংকার পতনের মূল। তাই এটিকে বর্জন করুন সঙ্গে ক্লেভের ব্যথাকেও।

গোড়ালি

মানসিক প্রশান্তির অভাবে গোড়ালির ব্যথা হয়। নিজেকে সময় দিন। ভালোবাসায় ভরে ফেলুন নিজের চারপাশ।

পায়ের পাতা

দুশ্চিন্তার কারণে পায়ের পাতা ব্যথা হয়। দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসা খুবই কষ্টকর, তবে অনেকে এই কাজটি করে থাকেন। নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখতে আনন্দের মধ্যে থাকুন।

শরীরের দীর্ঘস্থায়ী ব্যথা নিয়ে অবহেলা করবেন না। এগুলো আপনার মানসিক সমস্যার ফলাফল। তাই দেরি না করে শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক ডাক্তারও দেখান।


এ ক্যটাগরির আরো খবর..