× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

দীপিকার স্বামী পছন্দ হয়নি!

admin
হালনাগাদ: বুধবার, ২০ জুলাই, ২০১৬

বিনোদন ডেস্ক: আগামী সেপ্টেম্বরে নির্মাতা সঞ্জয় লীলা বানসালি শুরু করতে চলেছেন তার পরবর্তী সিনেমা ‘পদ্মাবতী’র শুটিং। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন।

শোনা যাচ্ছে, মাসান খ্যাত অভিনেতা ভিকি কুশাল সিনেমায় এ অভিনেত্রীর স্বামী রাজা রাওয়াল রতন সিংয়ের ভূমিকায় অভিনয় করবেন। কিন্তু স্বামী হিসেবে ভিকি কুশালকে পছন্দ নয় ২৯ বছর বয়সি এ অভিনেত্রীর।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, চিত্রনাট্যে পদ্মাবতীর সঙ্গে তার স্বামীর কিছু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। আর স্বামী হিসেবে কোনো ছোট তারকা নয় বরং বড় কোনো তারকাকে চাইছেন দীপিকা।

সিনেমায় অভিনেতা রণবীর সিংকে দেখা যাবে এ অভিনেত্রীর প্রেমিকের ভূমিকায়। এতে তার চরিত্রের নাম আলাউদ্দিন খিলজি। শোনা যাচ্ছে, সিনেমায় রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার কোনো অন্তরঙ্গ দৃশ্য নেই। এমনকি সিনেমায় তাদের দৃশ্যগুলোও নাকি আলাদাভাবে ধারণ করা হবে।

এদিকে ভিকি কুশালও নাকি সিনেমায় অভিনয় করতে চাইছেন না। রণবীর এবং দীপিকার চরিত্রের তুলনায় তার চরিত্রটি অনেক ছোট সে কারণেই নাকি প্রজেক্টটি থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..