× Banner
সর্বশেষ
সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী -অর্থমন্ত্রী দেশে ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানে চূড়ান্ত করা হয়েছে -সমাজকল্যাণ মন্ত্রী

মানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার অভিষেক অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
কুলাউড়া আঞ্চলিক শাখা

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজারের দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার নবগঠিত কমিটির অভিষেক, পরিচিতি সভা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ জানুয়ারী শুক্রবার বিকালে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নস্থ লংলা চা-বাগানে মানবাধিকার কমিশন দক্ষিণ কুলাউড়া আঞ্চলিক শাখার সভাপতি আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মালিক।
শাখার সাধারণ সম্পাদক তপন কান্তি দত্তের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের প্রাক্তন সাধারণ সম্পাদক শ্যাম নারায়ণ গৌঁড়, বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ আমিনুর রহমান আমিন।
এছাড়া এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শাখার নির্বাহী সভাপতি আনহার হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, যুগ্ম-সাধারণ সম্পাদক নয়ন লাল দেব ও সাংগঠনিক সম্পাদক জ্ঞান শংকর গৌঁড় প্রমুখ।
উক্ত অনুষ্ঠান শেষে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় প্রবীন চা-শ্রমিক নেতা শ্যাম নারায়ণ গৌঁড়কে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..