× Banner
সর্বশেষ
পাইকগাছায়  ইয়াবাসহ একজন গ্রেফতার: মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড শপথ নিলেন চট্টগ্রাম-২ আসনের বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীর সারা দেশে হাম ও উপসর্গে আরও ২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৭৪৭ জনশক্তি রপ্তানিতে আলজেরিয়ার সঙ্গে যৌথ পরামর্শক কমিশন গঠনের উদ্যোগকে স্বাগত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর যশোর নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ৯ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ আগাম সতর্কতায় দুর্যোগ মোকাবিলার সক্ষমতা জোরদার করেছে সরকার – ত্রাণমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই – প্রতিমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মানবতার সেবায় আরও একধাপ এগিয়ে প্রতিবন্ধীকে হুইল চেয়ার দিল মেয়র লিটন

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Wheelchair.jpg

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ আর্ত মানবতার সেবায় অন্যতম ভূমিকা রাখছেন যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।
মানুষ মানুষের জন্য এই মুল মন্ত্রটিকে বুকে ধারণ করে  মানবতার সেবায় অগ্রনী ভূমিকা পালন এবং সমাজের বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড বাস্তবায়ন করে আসছেন তিনি। করোনা ভাইরাসের সংক্রমনের  ক্রান্তিলগ্নে  তিনি বেনাপোলের হত দরিদ্র মানুষের কল্যানে ত্রান সমুহ বিতরন করেছেন।  মানবতার সেবায় নিজ স্বকীয়তায় মানুষের মনের মনিকোঠা জুড়ে বিরাজ করছে আশরাফুল আলম লিটন নামটি। আর সেই ধারবাহিকতায় আজ তিনি প্রতিবন্ধীকে দিল একটি হুইল চেয়ার।
সোমবার বিকেলে তিনি বেনাপোল নিত্যহাটে নাজমা (৩৭) নামে এক  নারী প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করল তার  চলা চলের জন্য । সে জন্মগত প্রতিবন্ধী নয়। ৮ বছর বয়সে  সে প্রতিবন্ধীতে রুপান্তরিত হয়। এরপর তার চলে খাওয়া দাওয়া বাথরুম সহ সকল কাজ বিছানায়। বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের আওয়ামীলীগ নেতা শুকুর আলীর মেয়ের এই করুন কাহিনীর খবর  যায় মেয়র লিটনের কাছে। তিনি আর বিলম্ব না করে তার চলাচালের জন্য আজ হুইল চেয়ারটি উপহার দিলেন ওই নারীকে।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, যশোর জেলা আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সহ সভাপতি ও বিশিষ্ট কবি এমদাদুল হক বকুল,বেনাপোল পৌর আওয়ামী যুবলীগের আহবায়ক সুকুমার দেবনাথ, আওয়ামীলীগ নেতা ইসরাইল সরদার, বেনাপোল পৌর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশাদুজ্জামান আশা , আওয়ামীলীগ নেতা শুকুর আলী, শার্শা উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক এনামুল হক মুকুল প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..