× Banner
সর্বশেষ
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে রুশ দূতের সৌজন্য সাক্ষাৎ অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী

ভুয়া পরীক্ষার্থীদের দিয়ে পরীক্ষা দেয়ানোর অভিযোগে ২ মাদ্রাসা শিক্ষকের কারাদন্ড

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

অসীম মোহন্ত, বগুড়াঃ বগুড়ার শেরপুর উপজেলার ধুনকুন্ডি আয়েশা মওলা বক্স দাখিল মাদ্রাসা কেন্দ্রে অন্যের পরীক্ষা দেবার দায়ে ১২ ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এ সময় দুই হল সুপারকে ১ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ দুপুর সাড়ে ১২ টার দিকে শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধুনকুন্ডি আয়েশা মওলা বক্স দাখিল মাদ্রাসায় এ অভিযান পরিচালিত হয়। শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জামশেদ আলম রানা জানান, রোববার পরীক্ষা চলাকালে ওই মাদ্রাসা কেন্দ্রে গিয়ে সন্দেহ হলে যাচাই বাছাই করে ওই ১২ জন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়।

এর মধ্যে নাকুয়া দাখিল মাদ্রাসার ৫ জন, কল্যাণী বালিকা দাখিল মাদ্রাসার ৫ জন ও মধ্যভাগ দাখিল মাদ্রাসার ২ জন পরীক্ষার্থী রয়েছেন। আটককৃতদের মধ্যে ৭ জন ছাত্রী ও ৫ জন ছাত্র। এসময় পরীক্ষা কেন্দ্রে ভুয়া পরীক্ষার্থীদের দ্বারা পরীক্ষা দেয়ায় হলসুপার মধ্যভাগ দাখিল মাদ্রাসার শিক্ষক আকবর আলী ও নাকুয়া মাদ্রাসার শিক্ষক সেলিম উদ্দিনকে এক মাসের কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া ১২ পরীক্ষার্থীকেই বহিস্কার করা হয়েছে। শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, কারাদন্ডপ্রাপ্ত দুই হল সুপার ও ১২ ভুয়া পরীক্ষার্থী থানা হেফাজতে রয়েছে। ভুয়া পরীক্ষার্থীদের ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..