× Banner
সর্বশেষ
ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি আজ ১৯ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু

মাদারীপুর শিশু নিযার্তন- ভ্যানে বসা নিয়ে শিশুর কান কেটে ফেলেছে- চার দিন পর মামলা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ: মাদারীপুর জেলার মস্তাফাপুর ইউনিয়নের খামার বাড়ী মাদ্রাসার পাশে হাওলাদার বাড়ীর ছেলে মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্র রাতুল(১২) কে তিন চাকার ভ্যানে বসা নিয়ে বটি দিয়ে কুপিয়ে কান কেটে ফেলেছে একই বাড়ীর সেকান হাওলাদারের মেয়ে জামাই সিরাজ বাহাদুর। চার দিন পর মামলা নিয়েছে পুলিশ। স্থানীয় সুত্রে জানা যায় গত সোমবার সকাল ৮টার দিকে আঃ হালিম হাওলাদারের ছোট ছেলে একই বাড়ীর উঠানে পাশের ঘরের সেকান হাওলাদারের মেয়ে জামাইয়ের একটি তিন চাকার ভ্যানে উপরে বসে। এবং ভ্যানের মালিক ভ্যানে বসতে বাধা দিলে রাতুল ভ্যান থেকে নামতে না চাওয়ায় কথা কাটাকাটির এক পর্যায় ঘর থেকে বটি এনে কোপ দিলে রাতুলের মাথা ও কানের মাঝ বরাবর লাগে এতে কান কেটে যায়। সাথে সাথে সদর হাসপাতালে নিয়ে আসলে কানে ৮টি সেলাই দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। রাতুল বর্তমানে গুরত্বর আহত অচেতন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এবং বৃস্থপতিবার রাতে মামলা নিয়েছে পুলিশ। মামলা নং-১৩। আহত রাতুলের মা ফাহিমা বেগম জানান আমার ছেলে সকালে ভ্যানে বসা ছিল একই বাড়ীর পাশের ঘরের সিরাজ বাহাদুর তর্কাতর্কীর এক পর্যায় বটি দিয়ে আমার ছেলে রাতুলকে বটি দিয়ে মাথায় কোপ দেয়। আমার ছেলে এখন হাসপাতালে অচেতন অবস্থায় রয়েছে। কিছুক্ষন পর পর বমি করছে। কানে আটটি সেলাই দিতে হয়েছে। শরিরের বিভিন্ন স্থানে পিটিয়েছে। আমার স্বামী বিদেশে থাকে তাই আমার পাশে কেউ নাই। আমি এর সঠিক বিচার চাই। চারদিন থানায় ঘুরে বৃস্থপতিবার মামলা নিয়েছে। মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ ঘটনা সত্যতা স্বীকার করে বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ, মামলার বাদীরা দেরী করায় মামলা নিতে দেরী হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..