× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

মাদারীপুর শিবচরে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর: পানিতে ডুবে ইমন (৮) নামের দ্বিতীয় শ্রেনি পড়ুয়া এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে মাদারীপুর শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ছিটুখারকান্দি গ্রামের এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ছিটুখারকান্দি গ্রামের মোঃ ইলিয়াছ তালুকদারের দ্বিতীয় শ্রেনী পড়–য়া ছেলে শিশু ইমন (৮) দুপুরের দিকে বাড়ির পাশের খালে গোসল করতে গেলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করে বাড়ির পাশের খালে ডুবন্ত অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করা হয়। সাথে সাথে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা স্বীকার বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। শিশুটি বাড়ির পাশে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।


এ ক্যটাগরির আরো খবর..