মাদারীপুর পূর্বশত্রুতার জেরে জুয়েল মৃর্ধা নামে একজনকে কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি।। জেলার কালকিনি উপজেলার সকাল ১১টার দিকে পূর্ব এনায়েতনগর এলাকার মোহরোদ্দিরচর গ্রামে জুয়েল মৃধা(৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় সকালে বাড়ী থেকে বাজারে যাওয়ার পথে পূর্বশুত্রুতার জেরে একই এলাকার রশিদ খা এর ছেলেরা সহ ৫/৭জন জুয়েলকে ধাওয়া করে নির্জন স্থানে নিয়ে যায় এসময় সে দৌড়ে পালাতে গেলে কুট্টি হাওলাদারের পুকুর পারে প্রথমে বোমা বিস্ফোরন ঘটিয়ে ঘায়েল করে, এলাকাবাসী আসারার আগেই রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে জুয়েল মৃর্ধাকে। এসময় হত্যাকারীরা তার পা ও হাত সহ শরীরের বিভিন্ন অংশ থেকে মাংস ছারিয়ে নেয়। আরও জানা যায় একই এলাকার রশিদ খার সাথে প্রায় একযুগেরও বেশী ধরে নান্না মৃর্ধা জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই কারনেই ইছাগুরা গ্রামের নান্না মৃর্ধাার ছেলে জুয়েল মৃর্ধা হত্যা করা হয়েছে।  হঠাৎ এরকম ঘটনায় পুশুত্বকে  হার মানিয়েছে। বর্তমানে এলাকায় ধমধমে অবস্থা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন করা হয়েছে।

কালকিনি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্দু বালা জানান আমরা ঘটনাস্থালে এসেছি এখন পরিস্থিতি পুলিশের নিয়ত্রনে রয়েছে। আমরা প্রাথমীকভাবে জানতে পেরেছি পূর্বশুত্রুতার জেরেই এই হত্যা করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।