× Banner
সর্বশেষ
নজরুলের কবিতা দেশপ্রেম, মানবপ্রেম ও আত্মত্যাগের প্রেরণায় উজ্জীবিত করে – তথ্যমন্ত্রী মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নতুন ওসির মতবিনিময় সভা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ, আটক ১ রামিসার হত্যাকারীর বিষয়ে ঢাকা বারের বক্তব্য নিয়ে ফখরুলকন্যার প্রতিক্রিয়া নিরাপদ সড়ক গড়তে সরকার কাজ করছে – নৌপরিবহন মন্ত্রী ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ , আর্থিক অনুদান ও বস্ত্র বিতরণ পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছায় কুকুরের জলাতঙ্ক প্রতিরোধ টিকাদান কার্যক্রম পরিচালিত পাইকগাছায় গরমে তাল শাঁসের চাহিদা বেড়েছে

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ৯ বস্তা গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Kishori
হালনাগাদ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
মাদারীপুরে ৯ বস্তা গাঁজা উদ্ধার

মাদারীপুর মাদারীপুরে বিশেষ অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ীর হেফাজত থেকে ২০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে জানান, দীর্ঘদিন থেকে একটি মাদক ব্যবসায়ী চক্র মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামে মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১টার দিকে ওই গ্রামের নান্নু দর্জির বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নান্নু দর্জি (৬২) ও নুরু দর্জি (৪২) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দখল থেকে নয়টি বস্তায় রাখা ৫০ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়, যার ওজন ২০০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি এনামুল দর্জি (৪২) ও সুমন দর্জি (৩৫) পালিয়ে যায়। এদের মধ্যে এনামুল দর্জির নামে মাদকসহ ৯টি মামলা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধেও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদারীপুরের পুলিশ সুপার মোঃ নাঈমুল হাছানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, সদর মডেল থানার ওসি আদিল হোসেন এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম পুলিশ সুপার কার্যালয় শনিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..