× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

মাদারীপুরে ১২ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

admin
হালনাগাদ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০১৫

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে অজ্ঞাত পরিচয়ে দাফন করা লাশের পরিচয় নিশ্চিত হয়ে ১২ দিন পর মঙ্গলবার বিকেলে মুন্না হাওলাদারের লাশ কবর থেকে উত্তোলন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহতের ৪ বন্ধুকে গ্রেফতার করেছে বলে পুলিশ জানায়।

পারিবারিক, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট থেকে শহরের বাগেরপাড় এলাকার মৃত মোক্তার হাওলাদারের ছেলে মুন্না হাওলাদার (২২) নিখোজ হয়। পুলিশ ২৫ আগস্ট সকালে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের গুচ্ছগ্রামে কুমার নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করে। পরেরদিন অজ্ঞাতপরিচয়ে দরগাখোলা কবরস্থানে লাশ দাফন করা হয়। ঐ লাশের পরণের কাপড়সহ অন্যান্য জিনিসপত্র দেখে নিখোজের মা রোজিনা বেগম লাশ সনাক্ত করে। এই ঘটনায় সে বাদী হয়ে হত্যা মামলা করে।

মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল মোর্শেদ বলেন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ দোজা শুভ এর উপস্থিতিতে লাশ উত্তোলন করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একই উপজেলার চরমুগরিয়া ও হাউদি এলাকা থেকে নিহতের বন্ধু আশিক, জামাল, নাহিদ ও ইমতিকে গ্রেফতার করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..