× Banner
সর্বশেষ
গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে নারী-পুরুষ, শিশুসহ আহত ২০

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে হরতাল সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ACP
হালনাগাদ: রবিবার, ২০ জুলাই, ২০২৫

মাদারীপুরে আওয়ামী লীগের ডাকা হরতাল সমর্থনে ঝটিকা মিছিল করেছে সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার (২০ জুলাই) সকালের দিকে জেলার শিবচর উপজেলার কাঠালবাড়ি এলাকায় এ ঝটিকা মিছিল করে তারা। এতে জেলাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আতঙ্কে রয়েছে পরিবহন চালকেরা।

হরতাল সমর্থনে ছাত্রলীগের করা ঝটিকা মিছিলের ২৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

২৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, লাল-সবুজ রঙের বাংলাদেশের জাতীয় পতাকা সামনে রেখে হরতাল সমর্থনে মিছিল দিচ্ছে কয়েকজন কিশোর ও যুবক। এসময় “শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, ” শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে” স্লোগান দেন তারা।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝটিকা মিছিল করা স্থানটির নাম কাঠালবাড়ি বাজার। সেই বাজারের মধ্যে প্রধান একটি সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) জাহাঙ্গীর আলম বলেন, ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনাটি আমরা শুনেছি। কাউকে ছাড় দেওয়া হবে না। এ ব্যাপারে আইনিপদক্ষেপ প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..