× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের শ্যালক গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
শাজাহান খানের শ্যালক গ্রেপ্তার

মাদারীপুরে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের শ্যালক মাহফুজুর রহমানকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে জেলা শহরের হরি কুমারিয়া আজমত আলী হাসপাতালের পিছনে তাইমুর অ্যাপার্মেন্ট (১০ তলা) থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার রায়পুর গ্রামের সৈয়দ আব্দুর রাজ্জাকের ছেলে। মাহফুজুল  মাদারীপুর শহরে থেকে তার দুলাভাই শাজাহান খানের সার্বিক পরিবহন পরিচালনা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার হন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। এরপর থেকেই জেলহাজতে রয়েছেন তিনি। তাদের পারিবারিক ব্যবসা সার্বিক পরিবহন পরিচালনা করেন তিনি এবং শাজাহানের অর্থের জোগান দিয়ে আসছিলেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন শাজাহান খানের শ্যালককে গ্রেপ্তারের বিষয়টি জানান। তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা নিশ্চিত করেননি।


এ ক্যটাগরির আরো খবর..