× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

মাদারীপুরে যৌতুকের কারনে গৃহবধুর আত্মহত্যা- স্বামী পলাতক

admin
হালনাগাদ: রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৬

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা দিতে ব্যর্থ হয়ে মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার এলাকায় রত্না মন্ডল(২৮) নামের এক গৃহবধু রোববার সকালে বিষপান করে আত্মহত্যা করেছে। ঘটনার পর থেকেই স্বামী সুমন পলাতক রযেছে। এবিষয় গৃহবধুর পরিবারের পক্ষ থেকে ডাসার থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, ডাসার এলাকার ধামুসা গ্রামের নারায়ন ঢালীর মেয়ে রতœার সঙ্গে শরীয়তপুর জেলার নরিয়া উপজেলার নরিয়া গ্রামের সুমন মন্ডলের সাথে ৭ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুমন মন্ডল ৫০ হাজার টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় রত্নার উপর শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করে আসছে। স্বামী সুমন মন্ডলের ওই দাবিকৃত যৌতুকের  টাকা দিতে ব্যর্থ হয়ে  রত্না মন্ডল বাবার বাড়িতে বিষপান করে। পরে স্থানীয় লোকজন রত্নাকে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এব্যাপারে নিহত রত্নার বাবা নারায়ন কান্না জরিত কণ্ঠে বলেন, আমার মেয়েকে তার স্বামী সুমন যেীতুকের জন্য নির্যাতন করার কারনে আত্মহত্যা করেছে।

এব্যাপারের অভিযুক্ত নিহতের স্বামী সুমন মন্ডলের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এব্যাপারের ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, এ বিষয় জেনেছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..