মাদারীপুরে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুর প্রতিনিধি।।  মাদারীপুর জেলার শিবচর থেকে ৪শত ৫০ বোতল ফেনসিডিল সহ দুইজনকে জননী পার্সেল কাভার্ডভ্যান থেকে আটক করেছে মাদারীপুর র‌্যাব ৮ এর সদস্য। সোমবার (২১ জানুয়ারি) বিকেলে শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে র‌্যাবের বিশেষ অভিযানে দুইজনকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন ও ফরিদপুর র‌্যাব এর মেজর তালুকদার নাজমুস সাকিব এর নেতৃত্বে র‌্যাব এর একটি দল কাঠালবাড়ী ঘাটে অভিযান চালায়। এ সময় ফেরিঘাটে জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিস নামে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-ট-২০-৭২৭৫) থেকে ফেনসিডিলসহ জাকির হোসেন(৪৫) ও মেহেদী হাসান (২৯) নামের দুইজন আটক করা হয়। আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব ৮ এর অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন জানান, কাঠালবাড়ী ফেরি ঘাট থেকে কার্ভাড ভ্যান এর মধ্যে থাকা বিপুল পরিমান ফেন্সিডিল সহ ২জনকে আটক করা হয়েছে। আটককৃতদের শিবচর থানায় হস্তন্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।